৩০ এর পর...
৩০ এর পর মানুষের কি যেন একটা হয়। ৩০ অবধি যেসব মানুষ "ধৈর্যশক্তি" নিয়ে বিভিন্ন জায়গায় টিকে থাকত,নিজের সাথে লড়াই করত, ৩০ এর পর ঐ টিকে থাকাটা যেন ম্যান্ডেটরি লাগে না। ইচ্ছে হয় এবার নিজের জন্য যত্ন করতে। বিভিন্ন ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পেরিয়ে নিজেকে ভেঙে ভেঙে যে মানুষটা আজ ও সারভাইভ করছে তার হঠাৎ খুব ক্লান্ত লাগতে শুরু করে। কাউকে কিছু বলতে ইচ্ছে করে না, নিজেকে গুটিয়ে রাখতে শুরু করে। হাতে গোনা কয়েকটা বন্ধু। আর যারা বন্ধুরুপী, এক সেকেন্ডে তাদের সরিয়ে দিতেও বুক কাপে না এখন আর। আসলে এতো আজেবাজে জিনিস বছরের পর বছর "সহ্য" করার পর তার অজান্তেই "সহ্যশক্তি" কমে আসে। মনেহয়, "আর কত? কেনই বা নেবো? আমি কি পেলাম? যা পাচ্ছি তা আমার কেন দরকার হচ্ছে? আমার দরকারের উৎসটা কেনো বেঁধে রেখে আমায় সাহায্যের নামে আটকে রাখা হচ্ছে? এটা কি আমি না অন্য কেউ? এ কি ভালোবাসা না ভালবাসার নামে কোনো বন্ধন?" স্বার্থহীনতাকে বোকামো বলে মনেহয় এতোগুলো বছর পর। কুয়াশা কাটতে থাকে বেলা বাড়লে.... কিছু মানুষকে চেনা যায় যারা বড়ো যত্ন দেখায়, হ্যা ঠিক পড়ছেন "দেখায়"। সত্যিই পাশে থাকে না। ...